Pokemon slug or Sea dragon Slug!!

Pokemon কার্টুনের কথা মনে আছে? আর বিখ্যাত নাবিক ক্যাপ্টেন কুক! আজ নিয়ে এসেছি এক বাস্তব জীবনের পকিমোনের গল্প। যাকে প্রথম আবিষ্কার করেন ক্যাপ্টেন কুক, তার পেসিফিক সাগরে ২য় সমুদ্র যাত্রায়। এই পকিমোন প্রাণীটির অনেক নাম। গ্লুকাস এটলান্টিকাস, সী স্লাগ,সী ড্রাগন স্লাগ আরো অনেক কিছুই। দেখতে কার্টুনের মতোই সুন্দর আর অসম্ভব চালাক একটা প্রাণী। নানান রঙে রাঙা এই প্রাণীর শরীরের দুই দিকে দুই রং।পিঠের দিকে নীলাভ আর পেটের দিকে সিলভার কালার। এখন শিকারীরা উপর থেকে দেখলে ভাবে সাগরের পানি আর নিচ থেকে দেখলে ভাবে সূর্যের উজ্জোল আলো। এটি মূলত সাগরের উপরিতলেই ভেসে থাকে। এদের গায়ে রয়েছে বিষাক্ত নিডোব্লাস্ট বা কাটার মত অঙ্গ। যা দিয়ে এরা আক্রমণ করে। নিজে বিষ উৎপন্ন করতে পারেনা এই প্রাণী। তাহলে এই বিষ পায় কোথায়? এই বিষ আসলে যারা তাকে শিকার করতে আসে তাদের থেকেই চুরি করে জমা করে এই চতুর প্রাণী।যেমনঃ অক্টোপাস আর জেলিফিশ। এরা মাত্র ৩ সেমি. এর মতো লম্বা হয়। মজার ব্যপার কি জানেন! এরা কিন্তু উভলিঙ্গ। যেকোন দুইটা মিলেই বাচ্চা জন্ম দিতে পারে।আর প্রতিটিই ডিম বহন করে বাচ্চা হওয়া অবদি। সব সাগরেই এদের পাওয়া যায়। তবে সুন্দর বলে হাতে তুলে নিতে যাবেন না দয়া করে।