Dentist fish(Pilot Fish)

#ডেন্টিস্ট মাছ সমুদ্র! নাম শুনলে ই মনে হয়, না জানি কতো রহস্য লুকিয়ে আছে এর জলরাশির গভীরে। তেমন ই অজানা তথ্য আজ লিখবো। সমুদ্র একটি ভয়ঙ্কর সুন্দর জায়গা। যেখানে প্রতি পদে পদে থাকে শিকার হয়ে যাওয়ার ভয়।কিন্তু কেউ যদি শিকারির সাথে বন্ধুত্ব করে? হ্যাঁ এমনটাও হয়। আর তেমনী এক প্রাণী পাইলট মাছ। এটি এমন একটি মাছ, যা নিজের থেকে বহুগুণ বড় শিকারি মাছেদের সাথেই বন্ধুত্ব করে।বিশেষ করে হাঙ্গর মাছ। এরা মূলত এক ফুটের কাছাকাছি হয়ে থাকে।আর বড় মাছেদের পরজীবি খেয়ে বেঁচে থাকে। হাঙ্গর রা মাংসাশী হওয়াতে তাদের দাঁতের ফাঁকে জন্মায় এই পরজীবি। তাই পাইলট মাছের সাথে তাদের ভীষণ ভাব। কখনো কখনো এ মাছেরা হাঙ্গরের মুখের ভেতর চলে যায়।কিন্তু হাঙ্গর তার ক্ষতি করে না।বিনিময়ে হাঙ্গরেরো ডেন্টিস্টের কাছে যেতে হয়না। আর সাগরের সবচেয়ে ভয়ঙ্কর শিকারি যখন আপনার বন্ধু তখন আপনার কিসের ভয়!